হোম অনুসন্ধান অপরাধবার্তা নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার !
নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার !

নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার !

0
0

রাজশাহীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্কুল ছাত্রের গলিত মরদেহ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৮ টায় রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই সকালে মরদেহ দুটি ভেঁসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এ নিয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

৮ দিন পরে উদ্ধার হলো পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২২) ও স্কুলছাত্র রিমনের (১৪) মরদেহ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবার উপজেলার সোনাইকান্দি পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ১৩ জনের মধ্যে দুজন শিক্ষার্থী নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিবিএ’র তৃতীয় বিভাগের শিক্ষার্থী ও অষ্টম শ্রেণী ছাত্র রিমন (১৪)। এই ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে রাজশাহী নৌ-পুলিশ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *