হোম অন্যান্য ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী অনেকটা সুস্থ: ঢামেক পরিচালক
ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী অনেকটা সুস্থ: ঢামেক পরিচালক

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী অনেকটা সুস্থ: ঢামেক পরিচালক

10
0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নিপীড়নের শিকার ছাত্রী শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। দু’একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। রাত ১০টার দিকে ওই ছাত্রীর জ্ঞান ফিরলে তিনি নিজেকে একা নির্জন স্থানে আবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি নিয়ে এক বান্ধবীর বাসায় যান। তারপর রোববার রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *