দৈনিক সংগ্রামের সম্পাদককে ৩ তিনের রিমান্ড
124
0
1
গ্রেফতার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে ,শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক আবুল আসাদেকে গ্রেফতার করে পুলিশ।
বার্তা সংস্থা ইউএনবি’কে তেজগাঁও পুলিশের উপ-কমিশনার মো. আনিসুর রহমান জানান, ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেনের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ‘দৈনিক সংগ্রাম’ এ প্রকাশিত এক প্রতিবেদনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়।
(124)
1