দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি: সুর্বণা
8
0
দেশে নারীদের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী সুর্বণা মুস্তফা।
রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এখন বাসা, স্কুল, রাস্তা কোথাও আমাদের মেয়েরা, বোনেরা ও মায়েরা নিরাপদ নয়। সবখানে তারা শারীরিক নির্যাতন, হেনস্তা ও ধর্ষণের শিকার হচ্ছে। ভাষণে সুর্বণা মুস্তফা দেশের সিনেমা হলগুলোকে ডিজিটাল করা ও ছাত্রদের জন্য সিনেমার টিকেটের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া তিনি বলেন, যারা মুজিব বর্ষ উদযাপন নিয়ে কটাক্ষ করে তাদের প্রতি করুণা হয়।
এসময় নিরাপদ সড়ক আন্দোলনের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ ও জানান এই অভিনেত্রী।
(8)