হোম সংবাদ ২৪ ঘন্টা করোনা দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু
দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু

দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু

0
0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯২ জনে। এছাড়া একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৬৮৩ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ২১ হাজার ৯২১ জনে দাঁড়াল।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী চারজন। এছাড়া হাসপাতালে ১৭ জন ও বাড়িতে আটজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৬২৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৯ হাজার ৭৬৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৬ হাজার ৬৪৪টি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *