হোম ক্রীড়া দারুন মেজাজে তামিম; খেলছেন সাবলীলভাবে
দারুন মেজাজে তামিম; খেলছেন সাবলীলভাবে

দারুন মেজাজে তামিম; খেলছেন সাবলীলভাবে

0
0

শুরু থেকে লঙ্কান বোলারদের দারুণ বিপদে ফেলার চেষ্টা করেছে বাংলাদেশ। সেটি সামলেই শুরুর ওভারে দুটি চার মেরে সূচনা করেন তামিম। এখনও পর্যন্ত দূর্দান্ত খেলছেন তামিম। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছেন।

দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলাম স্কোয়াডে থাকলেও, তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেয়া হয়েছিল ডানহাতি সাইফ হাসানকে। কিন্তু এ সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না এ তরুণ। স্কোরারদের বিরক্ত না করে, রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেছেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।

টস জিতে ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে অনসাইড দিয়েই বাউন্ডারি দুটি মারেন তিনি। কিন্তু বিশ্ব ফার্নান্দোর করার পরের ওভারে এর উল্টোটাই করেন সাইফ।

সঙ্গী সাইফকে হারালেও তামিম পরের ওভারে আবার হাঁকান বাউন্ডারি। খেলছেন খুব সাবলীলভাবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন চৌধুরী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্ডো, পাথুম নিসানকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্ডো

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *