হোম রাজনীতি তরুণ ভোটারদের উপস্থিতি নেই: মান্না
তরুণ ভোটারদের উপস্থিতি নেই: মান্না

তরুণ ভোটারদের উপস্থিতি নেই: মান্না

5
0
5

ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট গ্রহণ চলছে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের ও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেকেই ভোট দিয়েছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান  মান্না। তবে ভোট দিয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে হতাশা প্রকাশ করেন।

মান্না বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। আগের মতো ভোটকেন্দ্র দখল পরিস্থিতি না থাকলেও ভোটারদের উপস্থিতি নেই। বেলা ১২টা বাজে এখন পর্যন্ত ১২/১৩ শতাংশ ভোট পড়েছে।

ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা দেখেছেন কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, না আমার কেন্দ্রে আমি এমন কিছু দেখিনি। তবে অন্যান্য কেন্দ্র থেকে অভিযোগ আসছে।

(5)

5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *