হোম রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের
তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

0
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে। মীমাংসিত বিষয়ে নতুন করে বিতর্কের সুযোগ নেই।

রোববার দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির প্রক্রিয়া। রাতারাতি এর বিকাশ হওয়ার সুযোগ নেই। নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চায়। তাই কোন বিশৃঙ্খলা না করে সকলে নির্বাচনের প্রস্তুতি নিন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *