হোম অনুসন্ধান অপরাধবার্তা টেকনাফে বন্দুকযুদ্ধে যুবক নিহত
টেকনাফে বন্দুকযুদ্ধে যুবক নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে যুবক নিহত

2
0
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইলিয়াস প্রকাশ (৪০)। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ক্যাম্প এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

র‌্যাব বলছে, নিহত ইলিয়াস রোহিঙ্গা ডাকাত দলের সদস্য ছিলেন। তিনি টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ানশুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে সোমবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ছয়-সাতজন অস্ত্রধারী ডাকাতের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়। এ সময় ইলিয়াস গুলিবিদ্ধ হয়।

এ সময় র‌্যাবের আরও তিন সদস্য আহত হয়েছে বলে জানায় র‌্যাব কর্মকর্তা।

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *