হোম অন্যান্য জালে জড়ালো ৫২ কেজির ভেটকি, বিক্রি হলো ৩ লাখে !
জালে জড়ালো ৫২ কেজির ভেটকি, বিক্রি হলো ৩ লাখে !

জালে জড়ালো ৫২ কেজির ভেটকি, বিক্রি হলো ৩ লাখে !

0
0

প্রায় ৫২ কেজি ওজনের বিশাল আকারের এক ভোলা ভেটকি মাছ জালে জড়িয়ে গেল। এরপর সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামে মাছটিকে দেখতে হইচই পড়ে গেল। অতঃপর ভেটকি মাছটি বিক্রি হলো ৩ লাখ টাকারও বেশি দামে।

গত সোমবার ভারতের পশ্চিমবঙ্গের চকফুলডুবি গ্রামের এক বৃদ্ধা নারী মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ তার জালে বিশালাকার মাছটি জড়িয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কোনও জাহাজ বা নৌকায় ধাক্কা খেয়ে মাছটির গায়ে আঘাত লেগেছিল। ক্ষতবিক্ষত অবস্থায় পাড়ের দিকে কোনও ভাবে ভেসে আসে মাছটি। এ দিন সকালে প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়েছিলেন বৃদ্ধা। আচমকা বিশালাকার মাছটি জালে পড়তেই পরিবারের লোকজনকে ডেকে আনেন তিনি। এরপর অতিকায় মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চলে আসেন মাছ ব্যবসায়ীরা। অল্প সময়ের মধ্যে হই চই পড়ে যায় চকফুলডুবি গ্রামে। মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত ৫২ কেজি ওজনের ভোলা ভেটকি মাছটি প্রতি কেজি ৬ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়ে যায়।

চকফুলডুবি গ্রামের বাসিন্দারা মজা করে বলেছেন, মাছ বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে গেছেন ওই বৃদ্ধা। তিনি একটি মাছ বিক্রি করে পেলেন ৩ লাখ ৩০ হাজার ২০০ টাকা!

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *