হোম ক্রীড়া জাভিকে যে বার্তা পাঠালেন মেসি

জাভিকে যে বার্তা পাঠালেন মেসি

0
0

বার্সেলোনার সোনালী সময়ের অন্যতম কারিগর ছিলেন লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দেস ইনিয়েস্তা। মধ্যমাঠে একসঙ্গে ক্যারিয়ারের পুরোটা সময় ফুল ফুটিয়ে গেছেন জাভি ও ইনিয়েস্তা। আর তাদের বানিয়ে দেওয়া বলে গোল উৎসব করতেন মেসি। তাদের তিন জনের যুগলবন্দিতে অসংখ্য শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। কিন্তু সেসব এখন অতীত। চলতি মৌসুমে বার্সেলোনা ম্যাচ জিততে যেন ভুলেই গেছে।

দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। জাভি ও ইনিয়েস্তা দুজনই কয়েকবছর আগে অবসর নিয়েছেন। বর্তমানের দলটিতে সোনালী সময়ের হাতেগোনা কয়েকজন খেলোয়াড় আছে। তাইতো সেই সময়কে আবারও ফিরিয়ে আনতে জাভিকে প্রধান কোচ হিসেবে ফিরিয়ে এনেছে বার্সেলোনা। সোমবার (৮ নভেম্বর) উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং নূ-ক্যাম্পে জাভিকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা।

পরে সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে প্রশ্ন ওঠে। তখন জাভি হার্নান্দেজ বলেন, ‘আমাকে শুভ কামনা জানিয়ে টেক্সট করেছে মেসি। সে অবিশ্বাস্য খেলোয়াড়। কিন্তু ইতো এবং রোনালদিনহোর মতো সেও এখন এখানে নেই। আমাদের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে, বার্সায় যারা নেই তাদের নিয়ে নয়।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *