হোম জাতীয় জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ…
জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ…

জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ…

0
0

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করার লক্ষ্যে নানা শ্রেণি-পেশার মানুষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জাতির বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নেন।

সোমবার সকাল ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়। পরে মন্ত্রিসভার প্রতিনিধিরা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

এরপর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান। পতাকা আর ফুল হাতে সকাল থেকেই নানা বয়সের মানুষ জড়ো হন শহীদ বেদীতে। এছাড়া রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদীও সকাল থেকে সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে উঠতে থাকে। তবে করোনা মহামারির কারণে অন্য সময়ের তুলনায় এবার সব জায়গাতেই মানুষের উপস্থিতি ছিল কম।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *