হোম রাজনীতি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

7
0

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা। এর আগে, সকাল সাড়ে ৬ টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কাটা হয় কেক।

দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী রবিবার (৫ জানুয়ারি) শেষ হবে।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *