হোম অন্যান্য ছাত্রলীগের কথায় পদত্যাগ করতে রাজি নন নুরুল হক নুর
ছাত্রলীগের কথায় পদত্যাগ করতে রাজি নন নুরুল হক নুর

ছাত্রলীগের কথায় পদত্যাগ করতে রাজি নন নুরুল হক নুর

13
0

ছাত্রলীগের কথায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নুরুল হক নুর।

রোববার ডাকসু জিএস গোলাম রাব্বানীর সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করে এ কথা জানান ভিপি নুর। এর আগে ডাকসুর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন জিএস গোলাম রাব্বানী।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ডাকসু চত্বরে ভিপি নুরুল হক বলেন, আমার বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ আনলে কিছুই হবে না। সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৯ মাস কাজ করতে পারিনি বলে যে অভিযোগ উঠেছে তা ঠিক আছে। কারণ প্রত্যেকটি কাজে ছাত্রলীগ বাঁধার সৃষ্টি করেছে।

দুটি সমস্যার কথা উল্লেখ করে নুর বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হলো– হলগুলো ছাত্রলীগের দখলে। হলগুলো নিয়ন্ত্রণ করে ছাত্রদের জোর করে মিছিল-মিটিংয়ে নেয়া হচ্ছে। একপ্রকার অলিখিত দাসত্ব কায়েম করে রেখেছে ছাত্রলীগ।

ডাকসু ভিপি বলেন, আমরা যখন হল থেকে অছাত্র-বহিরাগতদের বিতাড়ন শুরু করলাম, তখন প্রথম এসএম হলে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই হামলার বিচার পর্যন্ত করেনি। হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত থাকায় বিচার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *