হোম অনুসন্ধান চেঞ্জ টিভির প্রতিবেদনের পর খোঁজ মিললো সেই বৃদ্ধের সন্তানদের

চেঞ্জ টিভির প্রতিবেদনের পর খোঁজ মিললো সেই বৃদ্ধের সন্তানদের

68
0

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ রাজ্জাক দেওয়ান গত কয়েকদিন ধরে আশ্রয়ে আছেন রাজধানীর মিরপুরের একটি বৃদ্ধাশ্রম ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ এ।

কয়েকদিন আগে বৃদ্ধের এই অসহায়ের কথা জানতে পেরে চেঞ্জ টিভিতে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে তার সন্তানদের নিষ্ঠুর আচরণের বর্ণনা উঠে এসেছে ।

সেই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ২৯ নভেম্বর বিকেলে খোঁজ মিলে বৃদ্ধের সন্তানদের। বৃদ্ধাশ্রমের সিও মিল্টন সমাদ্দার এ তথ্য নিশ্চিত করে জানান,
বৃদ্ধকে নিয়ে সংবাদ প্রচারের পর তার সন্তানদের খোঁজ পাওয়া যায়। বৃদ্ধকে নিতে তার মেয়ের জামাই আসে বৃদ্ধাশ্রমে। কিন্তু আমরা কোন ধরনের জটিলতায় যেন না পরি, সেজন্য প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে হস্তক্ষেপের কথা জানিয়েছি। এবং অবশ্যই বৃদ্ধের অন্য সন্তানদের সাথে নিয়ে আসার কথা জানিয়েছি।
তিনি আরো বলেন, বৃদ্ধের জামাইয়ের দাবি তিনি হারিয়ে গেছেন, তাকে কেউ ফেলে রেখে যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে তার নিজ মেয়ে দাওয়াতের কথা বলে, ধানমন্ডি ১৫, কেএফসির পাশে রেখে চলে যায় বৃদ্ধকে। পথিমধ্যে এক মহিলা ডাক্তার রাস্তায় বৃদ্ধের একাকীত্ব টের পেয়ে মিরপুরের একটি বৃদ্ধাশ্রমে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। সেই খবর পেয়ে চেঞ্জ টিভিতে প্রতিবেদন প্রকাশিত হলে পরে সেই বৃদ্ধ পিতার পরিবারের সন্ধান পাওয়া যায়।

প্রকাশিত প্রতিবেদন লিংক..

https://youtu.be/LHSSp1aNdsE

(68)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *