হোম রাজনীতি চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে: রিজভী আহমেদ
চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে: রিজভী আহমেদ

চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে: রিজভী আহমেদ

0
0

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে কোনো বেড নেই। বাংলাদেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে।

শুক্রবার (২২ মে) সকালে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বলেন, হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীরা ন্যূনতম্য চিকিৎসা পাচ্ছে না।মানুষ করোনায় আক্রান্ত হলেও চিকিৎসকের কাছে যাচ্ছে না। যদি পজিটিভ হয় কোথায় চিকিৎসা নেবে তারা ? হাসপাতালে বেড নাই, কোনো চিকিৎসা নাই-কিচ্ছু নাই।

হাসপাতালের চিত্র তুলে ধরে রিজভী আহমেদ বলেন, মানুষ রোগে-শোকে কমপক্ষে ন্যূনতম চিকিৎসার সুযোগ যাতে পায় সেটা এই সরকার করেনি। করোনায় আক্রান্ত হলে অক্সিজেন সবচাইতে বেশি প্রয়োজন হয়। সেই অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশের ৯০ শতাংশ হাসপাতালে নেই।

এছাড়াও সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আপনারা উন্নয়ন দেখাচ্ছেন। এসব করে আপনার নেতাকর্মীদের পকেট ফুলতে ফুলতে একেবারে বেলুনের মতো করে দিয়েছেন। মানে টাকা এত বেশি পকেটে ঢুকেছে-বেলুনের মতো।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *