চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
0
0
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার শুরু হয়েছে।
আজ সকাল পৌণে ১০ টায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে চাঞ্চল্যকর এই মামলার বিচার শুরু হয়।
মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
এছাড়া মামলার ১৫ জন আসামিকে সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।
এর আগে গত ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও করোনাভাইরাস মহামারীতে লকডাউন শুরু হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। পরে গত ১৬ অগাস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩, ২৪ ও ২৫ অগাস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।
(0)