হোম রাজনীতি চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

14
0
1

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিবুল ইসলামকে দুই সন্তানের মা’কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

সোমবার বিকেল ৩টার দিকে নগরের বাকলিয়ার বলিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকিব হাইলধর ইউনিয়নের নুরুল আবছারের ছেলে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন বলেন, আমরা বিষয়টি আগেই জানতাম। তাই প্রস্তাবিত নতুন কমিটিতে তার নাম রাখা হয়নি। এছাড়া তার বিরুদ্ধে নানা বিতর্কিত অভিযোগ রয়েছে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন বলেন, তাহসান খান নাম দিয়ে ভুয়া কাবিন করে এক নারীকে বিয়ে করেন আকিব নামের এক যুবক। বিয়ের নামে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আকিবকে গ্রেফতার করা হয়। সে ছাত্রলীগ নেতা কি না সেটা আমি জানি না। আকিবকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান বাকলিয়া থানার ওসি।

(14)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *