হোম অন্যান্য গোমূত্র পান করে ভালো আছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ !
গোমূত্র পান করে ভালো আছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ !

গোমূত্র পান করে ভালো আছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ !

0
0

গত বছরের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যা নিয়ে বিস্তর বিতর্ক, হাসিঠাট্টাও চলেছিল। সেই কথা হলো গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়।

আবার যেন সেই দিন ফিরিয়ে আনলেন দিলীপ। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন বলেন, ‘আমরা গরুর দুধ, গোমূত্র পান করি তাই ভাল থাকি’!

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গিয়েছে মদের দোকান। তার জেরে কী হয়েছে, দেখতে পাচ্ছেন তো। তারা মদ খায় খাবে, আমরা পান করব গোমূত্র, গরুর দুধ।

এখানেই থামেননি তিনি। দলীয় কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, আপাতত এক বছর কোনও পার্টি-টার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করুন। মনে করুন এক বছর উপবাস পালন করছেন। তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে।

তবে, গোমূত্রের হয়ে কথা বলতে গিয়ে তিনি তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তার কথায়, তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র পান করে ভাল থাকব। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *