হোম অন্যান্য গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

0
0

করোনা ভাইরাসের মহামারিতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।

আজ সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের প্রতি এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তা না হলে বৃহত্তর জনগণের স্বার্থে আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয় নোটিশে।

নোটিশ প্রেরণকারী অ্যাড. লিংকন জানান, চলমান করোনা দুর্যোগে এমনিতেই জনজীবন বিপর্যস্ত। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশই এখন কর্মহীন। বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যেই হঠাৎ দেখা গেল সরকারের জাতীয় সড়ক এবং মহাসড়ক বিভাগ, রোড ট্রান্সপোর্ট অথরিটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে।

এই সিদ্ধান্ত করোনায় অসহায় হয়ে পড়া মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। তারা আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়বে। এ কারণে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *