হোম অনুসন্ধান অপরাধবার্তা খাদ্য সহায়তা চাওয়ায় কৃষককে মারপিট করেন চেয়ারম্যান
খাদ্য সহায়তা চাওয়ায় কৃষককে মারপিট করেন চেয়ারম্যান

খাদ্য সহায়তা চাওয়ায় কৃষককে মারপিট করেন চেয়ারম্যান

14
0
81

৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় নাটোরের লালপুর উপজেলার আঙ্গারিপাড়া গ্রামে এক কৃষককে মারপিট করেছেন অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার। বোববার রাতে ঘটনাটি ঘটলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই চেযারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিলে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, করোনার কারণে আঙ্গারিপাড়া গ্রামের অনেকে কর্মহীন হয়ে পড়ে। গত ১০ এপ্রিল ৩৩৩ তে কল করে কৃষক  শহিদুল ইসলাম তার সহ ওই গ্রামের ৩শ’ জনের খাদ্য চান। এর পরিপ্রেক্ষিতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তারকে নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ১২ এপ্রিল রাতে এবি ইউনিয়ন পরিষদে ওই কৃষককে ডেকে নিয়ে মারপিট করেন। স্থানীয়রা সোমবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। কৃষক  শহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, ত্রাণ চেয়ে মার খেয়েছি। এ ঘটনার তিনি বিচার চান।

এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ত্রাণ চাওয়ার বিষয়টি তিনি উত্তেজিত হয়েছিলেন। তবে তিনি মারপিট করেননি। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, কৃষককে মারপিটের ঘটনার সত্যতা পেয়েছেন। গতকাল সোমবার অভিযুক্ত চেযারম্যানকে ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

(14)

81

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *