হোম ক্রীড়া ক্রিস গেইলের বিদায়ী ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত!
ক্রিস গেইলের বিদায়ী ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত!

ক্রিস গেইলের বিদায়ী ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত!

0
0

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলার দিনই সবার ধারণা ছিল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ক্রিস গেইল। তবে ইউনিভার্স বস জানান, নিজের ঘরের মাঠ জ্যামাইকার সাবিনা পার্কে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চান তিনি।

তার চাওয়াকে পূর্ণ সম্মান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নতুন বছরের প্রথম মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। এ দুই সিরিজের চারটি ম্যাচই হবে গেইলের চিরচেনা সাবিনা পার্কে।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, গেইলকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করতে দিতেই ওয়ানডে সিরিজের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি যোগ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দিবারাত্রির সেই ম্যাচটি হবে আগামী ১৬ জানুয়ারি।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *