হোম অনুসন্ধান অপরাধবার্তা কুমিল্লায় পরিবহন নেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় পরিবহন নেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় পরিবহন নেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

4
0

কুমিল্লায় পরিবহন নেতা রেজাউল করিম হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল (২৫), একই এলাকার আউয়াল কমিশনারের বাড়ির মৃত রেজাউল করিমের স্ত্রী মোসা. আলো আক্তার (৩০) ও চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণপাড়ার জয়নাল মেম্বার বাড়ির আবদুস সামাদ ওরফে সামাদ সরকারের ছেলে মো. রাসেদ (২৮)। রায় ঘোষণার সময় রাসেদ উপস্থিত ছিলেন। অপর আসামি আলো আক্তার ও তাপস পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম (এপিপি) জানান, ২০১৪ সালের ১৩ জুন আবদুল আউয়াল কমিশনারের বসতঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার ভাই মো. খাজা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা করেন। পরে পুলিশ আলো আক্তারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং তাপস চন্দ্র শীল ও রাসেদের নাম বলেন। পুলিশ তাদের গ্রেফতার করলে সবাই আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দেন। ২০১৫ সালের ২৭ মে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। পরে ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো।

 

 

সূত্র: জাগো  নিউজ

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *