হোম অনুসন্ধান অপরাধবার্তা কুমিল্লায় জন্মদিন ঘিরে ভিন্নধর্মী কালচার
কুমিল্লায় জন্মদিন ঘিরে ভিন্নধর্মী কালচার

কুমিল্লায় জন্মদিন ঘিরে ভিন্নধর্মী কালচার

74
0

জন্মদিন উদযাপনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় শুরু হয়েছে ভিন্নধর্মী কালচার ।

জানা যায়, জন্মদিন উদযাপন করতে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছ অথবা ল্যাম্প পোস্টের সঙ্গে হাত-পা বেঁধে ডিম, আটা, রং ইত্যাদি মাথায় মাখিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে একদল সমবয়সী ছেলে । এমনকি তারা ঐ সময় সেলফি তুলে তা ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
মুরাদনগর উপজেলা সদরে ১০ম শ্রেণী পড়ুয়া তারেকুল ইসলামকে জন্মদিন উদযাপনের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। পরে তারেকুলকে গোমতী নদীর তীরে গাছে হাত-পা বেঁধে মাথায় ডিম, আটা মাখিয়ে নানাভাবে উত্যক্ত করতে থাকে। পরে তারেকুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।
শুধু তারেকুল নয়, গত ২২ দিনে জন্মদিন উদযাপনে এমন ঘটনার শিকার হয়েছে ঐ এলাকার রুহুল আমিন, নাইম, মাহাদি, সাব্বির, রবিন, হৃদয়, নিজাম ও নিশাত। ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব ঘটনায় তাদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ জানান, বিষয়টি গ্যাং কালচার নয়। তবে এ ধরনের অতিরঞ্জিত কাজ অপরাধের দিকে ঠেলে দেয়। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ।

(74)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *