হোম অন্যান্য করোনায় প্রাণ হারিয়েছেন আরও দুই পুলিশ সদস্য
করোনায় প্রাণ হারিয়েছেন আরও দুই পুলিশ সদস্য

করোনায় প্রাণ হারিয়েছেন আরও দুই পুলিশ সদস্য

12
0

মহামারি করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য। করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা। তাদের একজন হলেন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)।

অন্যদিকে ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন। দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ থেকে নিশ্চিত হওয়া গেছে।

 

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *