হোম জাতীয় করোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য
করোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য

করোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য

51
0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের এক সদস্য (এমপি)। দেশের প্রথম কোনো এমপি হিসেবে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হলেন। সরকারদলীয় ওই এমপি সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনে থাকতেন। ওই ভবনটি লকডাউনের প্রস্তুতি চলছে।

শুক্রবার (১ মে) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জানা যায়, সাবেক এই হুইপ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। তখন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করানো হয়। শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়।

সংসদের কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, রিপোর্টে উত্তরাঞ্চলের ওই এমপির করোনা পজিটিভ এসেছে। তার আবাসস্থল ভবন লকডাউন করে দেয়া হবে।

এ বিষয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ চেঞ্জ টিভিকে জানান, আমিও শুনেছি যে,একজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন | তবে কে আক্রান্ত হয়েছেন তা বিস্তারিত জানিনা ,আমি অনলাইনে দেখেছি  |

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ২৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই শনাক্ত হয়েছেন ৫৭১ জন। মারা গেছেন ১৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। এছাড়া সুস্থ হয়েছেন ১৭৪ জন। যার ১৪ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

(51)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *