হোম অন্যান্য করোনা প্রতিকারে স্কুল-কলেজগুলোতে কোয়ারেন্টাইন হাসপাতাল করা হবে
করোনা প্রতিকারে স্কুল-কলেজগুলোতে কোয়ারেন্টাইন হাসপাতাল করা হবে

করোনা প্রতিকারে স্কুল-কলেজগুলোতে কোয়ারেন্টাইন হাসপাতাল করা হবে

25
0

দেশের সব স্কুল, কলেজ ও কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টাইন হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করে রাখছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর )।

আজ বিকেলে, এক ব্রিফিং এমন তথ্য দেন আইইডিসিআর এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমরা মনে করছি না করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। কিন্তু সতর্ক থাকতে হবে। প্রয়োজনে রোগীর সংখ্যা বেড়ে গেলে আক্রান্তদের বিশেষ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে।

এর আগে, ব্রিফিংয়ে বাংলাদেশে ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি। আইইডিসিআর জানায়, আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালি থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান আইইডিসিআর পরিচালক। এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর। এসময়, তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

(25)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *