হোম জাতীয় ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির অবস্থা ভালো’
‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির অবস্থা ভালো’

‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির অবস্থা ভালো’

0
0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জেলা উপজেলাতেই জিন এক্সপার্ট মেশিন রয়েছে, যা শুধু টিবি রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হত। এখন তা কোভিড টেস্টের জন্য ব্যবহার করা হবে। এছাড়াও জিন এক্সপার্ট ৩৩টি মেশিন দেয়া হয়েছে করোনা পরীক্ষার জন্য। ধীরে ধীরে এর সংখ্যা আরো বাড়ানো হবে। বিদেশ ফেরত যাত্রীদের জিন টেস্ট করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ায় যুক্তরাজ্য ফেরত যাত্রীদের সাতদিন কোয়ারেন্টিনে রেখে করোনা পরীক্ষা করা হবে বলে জানান মন্ত্রী।

চিকিৎসা ব্যবস্থায় দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত হাসপাতাল বেড রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে বেড সংখ্যা আরো বাড়াবো। দেশের পরিস্থিতি দেখে বলা যায়, করোনা নিয়ন্ত্রণে আছে। এটি নিয়ন্ত্রণে আছে বলেই পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *