হোম জাতীয় কক্সবাজারে শুরু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম
কক্সবাজারে শুরু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম

কক্সবাজারে শুরু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম

0
0

অর্থনৈতিক দিক থেকে কক্সবাজার একটি অপার সম্ভাবনার জায়গা। আগামী চার-পাঁচ বছরে কক্সবাজারকে ঘিরে যে সমস্ত শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে তা নিয়ে কক্সবাজারের ব্যবসায়িক মহলকে এখন থেকেই চিন্তা করতে হবে। অচিরেই কক্সবাজারে শুরু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন।

রোববার সকালে চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মো. শফিকুল ইসলাম বলেন, কক্সবাজারের জন্য নতুন হলেও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কার্যক্রম চলছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত নিরাপত্তার পাশাপাশি আইনের সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *