হোম অনুসন্ধান অপরাধবার্তা কক্সবাজার কবিতা চত্বর থেকে মরদেহ উদ্ধার
কক্সবাজার কবিতা চত্বর থেকে মরদেহ উদ্ধার

কক্সবাজার কবিতা চত্বর থেকে মরদেহ উদ্ধার

7
0

কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে মুন্না হাসান আমিন (২৫) নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে তার মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় অস্ত্র, গুলি, ছোরা, কার্তুজ জব্দ হয়েছে এবং মুন্না হাসান তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী বলেও দাবি করা হয়। মুন্না হাসান মহেশখালীর শামলাপুর বারিয়াপাড়ার মৃত আবুল বশরের ছেলে। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার শহরে বাস করছিল।

কক্সবাজার সদর মডেল থানার (ওসি) শাহজাহান কবির জানান, গত ৪ জানুয়ারি শহরের সার্কিট হাউজের সামনে ইমরুল নামে এক কলেজ ছাত্রের হাত-পায়ের রগ কাটে মুন্না হাসান আমিনসহ তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় মুমূর্ষ অবস্থায় ইমরুলকে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে। এর তিনদিনের মাথায় কবিতা চত্বর এলাকায় অজ্ঞাতনামা লাশের খবর পায় পুলিশ। এ সময় ঘটনাস্থল গিয়ে অস্ত্র, গুলি, ছোরা, কার্তুজসহ মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে মরদেহটি মোস্ট ওয়ান্টেড ছিনতাইকারী মুন্না হাসানের বলে সনাক্ত হয়।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *