হোম ক্রীড়া ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে গেইল
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে গেইল

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে গেইল

0
0

স্পিনার সুনীল নারাইনকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে বড় চমক পেসার রবি রামপল। ছয় বছর পর জাতীয় দলে ফিরলেন রামপল। এ দিকে রিজার্ভ দলে আছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার।

২০১৬ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন রামপল। কলম্বোতে সেটি ছিলো টি-টুয়েন্টি ম্যাচ। দেশের হয়ে সংক্ষিপ্ত ভার্সনে ২৩ ম্যাচে ২৯ উইকেট রয়েছে ৩৬ বছর বয়সী রামপলের। চলমান সিপিএলে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বিশ্বকাপের দলে জায়গা করে নেন তিনি।

ব্যাটিং বিভাগে আছেন- ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, শিমরোন হেটমায়ার, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার। অলরাউন্ডার হিসেবে আছেন- আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, ফ্যাবিয়ান অ্যালেন এবং চেজ। পেস বোলিংয়ে আছেন- ওশানে থমাস, ওমেদ ম্যাককয় এবং রামপলরা। লেগ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন হেইডেন ওয়ালশ।

আগামী ২৩ অক্টোবর দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *