হোম ক্রীড়া এবি ডি ভিলিয়ার্স ফিরছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে
এবি ডি ভিলিয়ার্স ফিরছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে

এবি ডি ভিলিয়ার্স ফিরছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে

0
0

বহুদিন ধরেই দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে এবি ডি ভিলিয়ার্সের ফেরার গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে ভিলিয়ার্স নিজে কখনো কিছু বলেননি। এবার প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার ইঙ্গিত দিয়েছেন, চলতি বছর টি-২০ বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ডি ভিলিয়ার্সের প্রত্যাবর্তন হতে পারে।

বাউচার জানিয়েছেন, তিনি এরই মধ্যে বিষয়টি নিয়ে ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলা শুরু করেছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এ ক্রিকেটার বলেন, আমি ওর (ভিলিয়ার্স)সঙ্গে আইপিএলে যাওয়ার আগে কথা বলেছি। এখন তার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। ভিলিয়ার্স আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে।

বাউচার আরো বলেন, আমরা সবাই জানি সে কোন লেভেলের ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার এখনো সেরাটা দেয়ার যোগ্যতা আছে। আমি তাকে বলেছি যাও, নিজেকে প্রমাণ করো। আইপিএল শেষ করে আসো, আমরা তার সঙ্গে আছি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *