হোম রাজনীতি এবার সাতক্ষীরায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা
এবার সাতক্ষীরায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা

এবার সাতক্ষীরায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা

0
0

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা হয়েছে।

বুধবার সকালে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবিরের আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদীর আইনজীবী আব্দুল মজিদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী আইনজীবী একলেসার রহমান বাচ্চু মামলায় উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর ভাষায়  কুরুচিপূর্ণ কটূক্তি করেছেন। এ ছাড়া ফেসবুকে ছড়িয়ে দিয়ে তিনি জাইমা রহমানের পরিবার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করেছেন। এতে সারা দেশে নারী সমাজের মধ্যে অসন্তোষ বিরূপ প্রতিক্রিয়া ও অস্থিরতা দেখা দিয়েছে।

এ মামলায় সাক্ষীভুক্ত করা হয়েছে আরও ১০ আইনজীবীকে।

এদিকে মামলা করা হলেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকাল পর্যন্ত কোনো আদেশ দেননি বলে জানান মামলার বাদী।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *