হোম অন্যান্য এবার করোনায় এক শিশুর মৃত্যু
এবার করোনায় এক শিশুর মৃত্যু

এবার করোনায় এক শিশুর মৃত্যু

39
0
101

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহা আতঙ্কের নাম। যার থাবা থেকে পৃথিবীর কোনো দেশই বাদ পড়েনি ।

বরাবরই বয়স্কদের ক্ষেত্রে ভয়ঙ্কর আকার ধারণ করছে এই করোনা । নানা দেশে এমন ছবিই ধরা পড়েছে বার বার। কিন্তু শিশুদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ততটা মারাত্মক হয়ে ওঠেনি ওই রোগ।

কিন্তু এ বার সেই বিরল ঘটনাই ঘটল। এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে শিকাগোয়। কার্যত নজিরবিহীন এই ঘটনাকে নতুন আশঙ্কা বলে মানছেন চিকিৎসকরা। তবে এর আগে করোনায় এক বছরের কম শিশুর মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য নেই।

দফতরের ডিরেক্টর এনগোজি এজিকে বলছেন, এর আগে কখনও কোভিড ১৯-এর ফলে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। শিশুটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে সম্পূর্ণ তদন্ত হবে। ইলিনয় প্রদেশের গভর্নর জেবি প্রিৎজকার বলছেন, এই খবর ছোট্ট ওই শিশুটির পরিবারের জন্য খুবই দুঃখজনক।

গত সপ্তাহে প্যারিসে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল করোনায় আক্রান্ত হয়ে। ওই কিশোরীর দেহে সংক্রমণ জটিল আকার নিয়েছিল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে সেই ঘটনা বেশ বিরল বলেও জানাচ্ছেন তাঁরা। গত সপ্তাহেই লস অ্যাঞ্জেলসে মৃত্যু হয় এক কিশোরেরও। কিন্তু এক বছরেরও কম বয়সী শিশুর মৃত্যুর ঘটনা এই প্রথম ।

(39)

101

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *