হোম শিক্ষাঙ্গন এইচএসসি পরীক্ষা নিয়ে বিকালে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন
এইচএসসি পরীক্ষা নিয়ে বিকালে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

এইচএসসি পরীক্ষা নিয়ে বিকালে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

0
0

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন আজ।  ২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকাল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের আগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হবে।

এর আগে ২৭ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয় ২ নভেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।  সেই ঘোষণা মোতাবেক ১৪ নভেম্বর থেকে চলছে এসএসসি পরীক্ষা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *