হোম জাতীয় ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় : স্বাস্থ্য মহাপরিচালক
ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় : স্বাস্থ্য মহাপরিচালক

ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় : স্বাস্থ্য মহাপরিচালক

0
0

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না নেয়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: এ বি এম খুরশিদ আলম। তিনি বলেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সাথে ঈদ উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

বুধবার দুপুরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। এজন্য সবাইকে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার আহ্বান জানান তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *