হোম রাজনীতি ইলিয়াসকে নিয়ে মির্জার বক্তব্যে নানা গুঞ্জন বিএনপিতে !
ইলিয়াসকে নিয়ে মির্জার বক্তব্যে নানা গুঞ্জন বিএনপিতে !

ইলিয়াসকে নিয়ে মির্জার বক্তব্যে নানা গুঞ্জন বিএনপিতে !

0
0

দলের প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের পর থেকে বিএনপি এর জন্য সরকারকে দায়ী করে আসছে।

এমন অবস্থার মধ্যে হঠাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, সরকার নয়, বিএনপির লোকজন ইলিয়াস গুমের সঙ্গে জড়িত। তার এমন বক্তব্যে দলের ভেতরে বাইরে তোলপাড় শুরু হয়েছে।
শনিবার এক অনুষ্ঠানে যখন তিনি এই কথা বলেন সে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব, ইলিয়াস আলীর স্ত্রী ছাড়াও তার সময়কার সাবেক ছাত্র নেতারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।মির্জা আব্বাস এমন দাবি করে জড়িত দলের লোকদের খুঁজে বের করতে মহাসচিবের কাছে অনুরোধ করেন। অন্যথায় সামনের দিনে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তার।
৯ বছর পেরিয়ে গেলেও সরকার এ বিষয়ে আর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো পক্ষের শুনানি গ্রহণ করেননি। ফলে বিষয়টি এখনো অমীমাংসিতই রয়ে গেছে।
ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনার রুশদির লুনার আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দাবি করেছে তারা ইলিয়াস আলীকে আটক করেনি। তাই হাইকোর্টে ইলিয়াস আলীর শুনানির বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছি না। এ কারণেই এখন পর্যন্ত কোনো সমাধান পাননি তার স্ত্রী।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা আব্বাসের মতো একজন দায়িত্বশীল নেতার এমন বক্তব্য নিয়ে তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। কেন এই বক্তব্য তাও খোঁজার চেষ্টা করেছেন। এমন বক্তব্যকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক নেতা বলেন, আব্বাস ভাইয়ের মতো মানুষ তথ্য না জেনে কথা বলবেন এটা আমরা মনে করি না। আমরাও মনে করি ইলিয়াস ভাইযের মতো মানুষ হঠাৎ হাওয়া হয়ে যাবেন সেখানে অনেক ঘটনা যুক্ত থাকবে এটা স্বাভাবিক। তবে এতদিন পর এই কথা বলার কারণ আব্বাস ভাই ভালো বলতে পারবেন।

মির্জা আব্বাস তার বক্তব্যে ইলিয়াস আলী নিখোঁজের আগের রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক নেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন বলে দাবি করেছেন। সেই নেতার নাম না বললেও নিখোঁজের পেছনে ওই ঘটনার রেষ টানার চেষ্টা করেছেন বিএনপির এই শীর্ষনেতা।

এদিকে তার বক্তব্য নিয়ে গণমাধ্যম ফলাও করে সংবাদ প্রচারের পর নিজের অবস্থান পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস। রবিবার বিকালে শাহজাহানপুরের বাসায় তিনি সংবাদ সম্মেলন করবেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *