হোম ক্রীড়া ইব্রার নাক ভেঙ্গে দিয়েছে কারা ?
ইব্রার নাক ভেঙ্গে দিয়েছে কারা ?

ইব্রার নাক ভেঙ্গে দিয়েছে কারা ?

14
0

ইব্রাহিমোভিচের সেই মুর্তিটির এবার নাকই উধাও করে দিয়েছে দুর্বৃত্তরা। সুইডেনের স্টকহোমে অবস্থিত জ্লাতান ইব্রাহিমোভিচের মুর্তিটি আবার ভাঙা হয়েছে।

জানা যায়, এ নিয়ে তৃতীয়বার আক্রান্ত হলো ইব্রাহিমোভিচের মুর্তি। স্টকহোমের মালমো স্টেডিয়ামের প্রবেশদ্বারেই স্থাপন করা হয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের মুর্তি। গত নভেম্বরেই প্রথম ইব্রার মুর্তিতে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ডিসেম্বরের শুরুতেই দুষ্কৃতিকারীরা মুর্তিটিকে পুরোপুরি ভেঙে ফেলে। শুধুমাত্র স্ট্যাচুর ওপর ইব্রার পা দেখা যাচ্ছিল।

এবার ইব্রার মুর্তির শুধু নাকটা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কারা এমন ঘটনা ঘটায়? ধারণা করা হচ্ছে মালমোর প্রধান প্রতিদ্বন্দ্বী হ্যামারবির উগ্রপন্থী সমর্থকরা এমন অঘটন ঘটিয়ে আসছে। কারণ, ২০ বছর আগে এই ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন বর্তমানে ৩৮ বছর বয়সী জ্লাতান ইব্রাহিমোভিচ।

এই ঘটনার পর স্টকহোম পুলিশ বেশ গুরুত্ব দিয়ে দেখছে ব্যাপারটা। দৃষ্কৃতিকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে তারা। মুর্তিটির ভাস্কর পিটার লিন্ডে সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এই অপকর্মটি আর করা না হয়।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *