হোম অন্যান্য আড়াই হাজার টাকা করে পাবে ৫০ লাখ পরিবার
আড়াই হাজার টাকা করে পাবে ৫০ লাখ পরিবার

আড়াই হাজার টাকা করে পাবে ৫০ লাখ পরিবার

33
0

বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যৃ সংখ্যাও। এমন সময়ে দরিদ্রের সংখ্যাও বাড়ছে।

তাই প্রথমবারের মতো আগামী ১২ মে ৫০ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে সহায়তা দেবে সরকার।

দিন দিন করোনার প্রকোপ বাড়ায় সাধারণ ছুটি বাড়ানোর পাশাপাশি প্রায় দেড় মাস ধরে অঘোষিত লকডাউনে পুরো দেশ। তবে সম্প্রতি খাতা কলমে ছুটি কিংবা লকডাউন থাকলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন কার্যকর করতে হলে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার কোনো বিকল্প নেই। তাই এমন উদ্যোগ নিয়েছে সরকার।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, গত দুই মাসে প্রায় সোয়া ১ কোটি পরিবারকে ত্রাণের আওতায় আনা হয়েছে।

(33)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *