হোম ক্রীড়া আসলে ধর্ষণে আমি জড়িত নই: শোয়েব আখতার
আসলে ধর্ষণে আমি জড়িত নই: শোয়েব আখতার

আসলে ধর্ষণে আমি জড়িত নই: শোয়েব আখতার

0
0

খেলোয়াড়ী জীবনে ভয়ংকর গতির পাশাপাশি একের পর এক সমালোচনার জন্ম দিতেন শোয়েব আখতার। পেয়েছিলেন ‘ব্যাড বয়’ খেতাব। খেলোয়াড়ী জীবন শেষেও তিনি নিয়মিত বিতর্কে থাকেন।

সম্প্রতি তাকে উল্টোপাল্টা মন্তব্যের দায়ে জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তানের সাইবার ক্রাইম পুলিশ। সেই শোয়েব আখতারের বিরুদ্ধে ১৫ বছর আগে উঠেছিল ধর্ষণের অভিযোগ। এত বছর পর নতুন করে সেই ঘটনা আবারও তুলে আনলেন শোয়েব স্বয়ং।

শোয়েবের দাবি, এই অভিযোগ তার ঘাড়ে চাপানো হয়েছিল। ২০০৫ সালে অস্ট্রেলিয়া সফরে তার দলের এক সতীর্থের সঙ্গে এক নারীর ‘ভুল বোঝাবুঝি’ হয়। কিন্তু ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাকে সফর থেকে ফিরিয়েও আনা হয়েছিল। তবে পরে বলা হয়, ফিটনেসের কারণেই ফিরিয়ে আনা হয়েছে শোয়েবকে।

এবার শোয়েব বলেছেন, তখন আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পাকিস্তান দলে আরেকজন খেলোয়াড়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল এক নারীর। খেলোয়াড়দের কর্মকাণ্ড চাপা দিয়েছিল পিসিবি।

মেলবোর্নের ঘটনার সঙ্গে এর কোনো সংযোগ নেই। বক্সিং ডে টেস্টের জন্য মেলবোর্নের এক হোটেলে ছিল পাকিস্তান দল। সেখানে এ ঘটনা ঘটেছিল বলে তখন জানিয়েছিল সংবাদমাধ্যম। সফর শেষে দলের কোনো খেলোয়াড়ের বিপক্ষে কোনো তদন্ত চালায়নি পিসিবি।

শোয়েব আরও বলেন, ছেলেটার নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলাম। আর ঘটনায় যে শোয়েব জড়িত নয় এটা সবাইকে জানিয়ে দিতে অনুরোধ করি। কারণ এটা ঘটার পর সবাই আমাকে সন্দেহ করেছিল। আসলে আমি এতে জড়িত ছিলাম না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *