হোম অনুসন্ধান অপরাধবার্তা ‘আল্লাহ আমাকে খালাস করেছেন’
‘আল্লাহ আমাকে খালাস করেছেন’

‘আল্লাহ আমাকে খালাস করেছেন’

19
0

হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার তিন বছর পর চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর হামলায় সম্পৃক্ততা না পাওয়ায় আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেয়া হয়েছে।

বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায়ের পর আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলেন মিজানুর রহমান ওরফে বড় মিজান। তিনি বলেন, ‘আল্লাহ আমাকে খালাস করেছেন। আমি অনেকবার বিচারককে বলেছি— আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে এত দিন জেলে রাখছে।’

জানা যায়, হলি আর্টিজান মামলায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে বড় মিজান নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান ছিলেন। নামের মিল থাকার কারণেই খালাস পাওয়া এই মিজানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন।

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *