হোম ক্রীড়া আর্সেনালের শিরোপা জয়, চেলসির পরাজয়
আর্সেনালের শিরোপা জয়, চেলসির পরাজয়

আর্সেনালের শিরোপা জয়, চেলসির পরাজয়

1
0

এফএ কাপের ফাইনালে মুখোমুখি লড়াইয়ে চেলসিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল আর্সেনাল। ২০১৭ সালের পর এবার ফের শিরোপা জয়, পাশাপাশি ইউরোপা লিগেও জায়গা করে নিলো বিজয়ী গার্নার্সরা।

শনিবার (১ আগস্ট) রাতে এফএ কাপের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি। ২০১৯ এর শিরোপা চেলসির দখলে গেলেও এবার অবশ্য ঘুরে দাঁড়াতে পারল না ব্লুজরা।

যদিও ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ২৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান পিয়েরে এমরিক আউবেমেয়াং। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবেমেয়াং। তাতে আর্সেনাল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৭৩ মিনিটে চেলসির মাতেও কোভাসিস আর্সেনালের গ্রানিত শাকাকে কড়া ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-১ গোলের জয়ে এফএ কাপের ১৪ তম শিরোপা জয় নিশ্চিত হয় আর্সেনালের। নিশ্চিত হয় ইউরোপা লিগ।

উল্লেখ্য, ইউরোপা লিগে এ নিয়ে ২৫ তম বছরের মতো জায়গা করে নিলো গার্নার্সরা।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *