হোম প্রবাস আমিরাতে টানা ৩ মাস কর্মবিরতির ঘোষণা
আমিরাতে টানা ৩ মাস কর্মবিরতির ঘোষণা

আমিরাতে টানা ৩ মাস কর্মবিরতির ঘোষণা

0
0

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য ১৫ জুন থেকে দুপুর বেলায় কর্মবিরতি শুরু হবে। গত মঙ্গলবার (১ জুন) দেশটির শ্রম নীতির অংশ হিসেবে মানব সম্পদ মন্ত্রণালয় এই কর্মসূচী ঘোষণা করেছে।

মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে কর্মবিরতি বা মধ্যাহ্ন বিরতি চলে আসছে।

মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি বা কর্মবিরতি অব্যাহত থাকবে। উক্ত সময়ে আমিরাতে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *