হোম অন্যান্য আবুধাবিতে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবা সংঘের দ্বিবার্ষিক সম্মেলন
আবুধাবিতে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবা সংঘের দ্বিবার্ষিক সম্মেলন

আবুধাবিতে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবা সংঘের দ্বিবার্ষিক সম্মেলন

10
0

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবা সংঘের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শ্রীযুক্ত বাবু অনিল শীল এর সভাপতিত্বে রাজু পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাস-আল-খাইমা জ্যোতি লোকনাথ সেবা সংঘের সভাপতি মিন্টু শীল।

অনুষ্ঠানের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা বাবু জগদীশ্বরানন্দ পুরী মহারাজ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, অনিল কান্তি দাস, আবু তাহের, রিপন কুমার পাল, তিলক শীল, কাজল শীল, উত্তম সুত্রধর, শ্যামল শীল,দোলন কান্তি রায়, শ্রীমান কান্তি রায়, লিটন কুমার শীল,রুবেল শিল,ও জিকু শীল সহ আরও অনেকে।

অনুষ্ঠানের মধ্যে গুরুপূজা, শ্রীমৎ ভাগবত গীতা পাঠ,ধর্মীয় আলোচনা সভা, মহানাম সংকীর্তন ,এবং আনন্দবাজার মহাপ্রসাদ এর আয়োজন করা হয়। ধর্ম সম্মেলনে আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দের উপস্থিতি দেখা যায় ।

সম্মেলনে বাবু অমল শীলকে সভাপতি দোলন কান্তি রায়কে সাধারণ সম্পাদক শ্রীমান কান্তি রায় সাংগঠনিক সম্পাদক রুবেল শীলকে অর্থ সম্পাদক করে ৮১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে বক্তব্য রাখেন সজীব সেন নয়ন পাল, সূজনশীল সঞ্জয়নন্দী, সুমনশীল, লিটন দাস , সজীব তালুকদার, সুমন চক্রবর্তী, রবীন্দ্র শীল,সুমন চক্রবর্তী বিন্দু শীল সহ আরো অনেকে।

শেষে বিশ্ব মানবকল্যাণে প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *