হোম অনুসন্ধান অপরাধবার্তা আবরার হত্যা: ৪ আসামিকে ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ
আবরার হত্যা: ৪ আসামিকে ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

আবরার হত্যা: ৪ আসামিকে ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

12
0

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ১৩ জানুয়ারি আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ শুরুরও আদেশ দিয়েছেন আদালত |

রোববার সকালে অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন। গত ৩ ডিসেম্বর আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমর্ত্য ইসলাম ও মোস্তবা রাফিদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এর আগে ১৮ নভেম্বর এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গত ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা চকবাজার থানায় মামলা দায়ের করেন।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *