হোম প্রবাস আন্তর্জাতিক বই মেলা উদ্বোধন করলেন শেখ সুলতান
আন্তর্জাতিক বই মেলা উদ্বোধন করলেন শেখ সুলতান

আন্তর্জাতিক বই মেলা উদ্বোধন করলেন শেখ সুলতান

13
0

সংযুক্ত আরব আমিরাতের কালচারাল ক্যাপিটাল শারজায় শুরু হলো ৩৮ তম আন্তর্জাতিক বই মেলা। বিশ্বের বইমেলার অন্যতম একটি হচ্ছে শারজাহ আন্তর্জাতিক বইমেলা।

৩০ অক্টোবর সকালে এ মেলা উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের শাসক, সুপ্রিম কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক পরিমণ্ডলের শিক্ষাবিদ ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাসিমি।

৩৮ তম শারজাহ আন্তর্জাতিক বইমেলায় বিশ্বের ৮১ টি দেশের ২০০০ প্রকাশনীর স্টল থাকছে। ১৯৮ টি স্টল থাকবে আমিরাতের। এছাড়া ১৮৩ মিসর, ভারত ১০০, লেবানন ৯১ ও সিরিয়ার ৬৪ টি স্টল থাকছে।

১২ দিনব্যাপী বইমেলায় শিশুদের জন্য শিক্ষণীয় নানা অনুষ্ঠানে আয়োজনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা আয়োজন রাখা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক এই বই মেলায় বাংলাদেশি কোন স্টল নেই। বাংলাদেশি স্টল না থাকায় বইপ্রেমী প্রবাসীরা হতাশ হয়েছেন। ২০১৭ সালে বাংলাদেশি একটি স্টল থাকলেও ছিল না কোন বই। এমনকি স্টল রেখে প্রকাশনী দেশে চলে যায়।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *