হোম জাতীয় আজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল
আজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল

আজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল

2
0

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আজ।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের সকাল ১০টায় এর উদ্বোধন করবেন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সম্মেলন স্থলের আশেপাশে শোভা পাচ্ছে রং বেরংয়ের ব্যানার-ফেস্টুন। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *