হোম অনুসন্ধান অপরাধবার্তা আগুনে পুড়িয়ে বৃদ্ধাকে হত্যা !
আগুনে পুড়িয়ে বৃদ্ধাকে হত্যা !

আগুনে পুড়িয়ে বৃদ্ধাকে হত্যা !

0
0

নড়াইলে এক বৃদ্ধাকে আগুনে পুড়ে হত্যার অভিযোগ উঠেছে। জেলার কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে বয়োবৃদ্ধা সালেহা বেগমকে (৭৫) পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত ১টার দিকে নিজ বাড়ির বারান্দার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা জামরিলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।

এ ব্যাপারে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বয়োবৃদ্ধ সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও এ এলাকায় অনেকগুলো মামলা রয়েছে।

জানা গেছে, সালেহা বেগম শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে সালেহাকে পুড়িয়ে হত্যা করে। প্রায় ৮ মাস আগে তার এক ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *