হোম জাতীয় আগামী ৩ দিন শীত বাড়তে পারে- আবহাওয়া অফিস
আগামী ৩ দিন শীত বাড়তে পারে- আবহাওয়া অফিস

আগামী ৩ দিন শীত বাড়তে পারে- আবহাওয়া অফিস

0
0

আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় শীত কিছুটা জেঁকে পড়তে পারে। তবে শনিবার ভোর পর্যন্ত সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম ও সীতাকুন্ডে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *