অধিভুক্তি বাতিলের দাবিতে আজো অনড় শিক্ষার্থীরা
9
0
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে অনড় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া।
বিবৃতিতে বলেন, আমাদের দাবী হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আমরা আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। তিনি আরো বলেন, আমাদের দাবী যদি না মানা হয় এবং আবার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার সমুচিত জবাব দেবে।
আন্দোলনকারীদের আরেকজন আকরাম হোসেন বলেন, ‘ঢাবি আদেশ ১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয় চাইলে অধিভুক্তি বাতিল করতে পারে এবং আমরা এজন্যই আন্দোলন করছি। আমাদের এ আন্দোলন কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু গতকাল ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।’
(9)
tags:
ঢাবি